হঠাৎ আবিষ্কার
যে কোনো বিষয়েই আমি দেখেছি কিছু খুঁজতে গিয়ে অন্য কিছু খুঁজে পেয়েছি। কৌতহল আমার যে ছোট থেকেই বেশি তা বুঝেছিলো আমার বাবা মা যখন আমার ৫ বছর বয়স। তখন নাকি কলকাতা ভীষণরকম অন্ধকার হয়ে যেতো লোডশেডিংয়ের বাড়বাড়ন্তে। আমার দুরন্তপনা আটকানোর জন্য আমার বাবা মা আমাকে ভূত , ব্রহ্মদৈত্য, পেত্নী এবং আরো হিজিবিজি নামের উপদেবতার ভয় দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতো। কিন্তু সাফল্যের হার ছিল খুবই কম। একদিন এক সন্ধ্যাবেলা লোডশেডিং হয়েছে। আমরা সবাই ছাদে গিয়ে গল্প করছি